শুক্রবার, ১২ অক্টোবর, ২০১২

তবুও খুঁজে ফিরি




মেঘের চাঁদোয়া ঢাকা আকাশটার দিকে চেয়েছিলাম দির্ঘক্ষন
তোমার দেখা মেলেনি।
মেঘবতির যৌবন জেগেছিল
আকাশ ভেঙ্গে বৃষ্টি নেমেছিলো,
সেখানেও খুঁজেছি
তোমার দেখা মেলেনি।
তোমায় খুঁজেছি বৃষ্টি স্নাত স্নিগ্ধতায়
সেখানেও তুমি নেই।
আগুন ঝরা রোদের মাঝে তোমায় খুঁজেছি
সেখানেও মেলেনি তোমার খোঁজ
তোমায় খুঁজেছি গোধুলির রাঙ্গা দিগন্তে
তুমি অধরা, সেখানেও নেই
ভরা জোছনায় তোমায় খুঁজতে বেরিয়ে ছিলাম
রুপালী জোছনায় চারদিক থৈ থৈ
দখিনের মাতাল হাওয়ায় নুয়েপড়া বাঁশঝাড় সুপুরির বন
সব ই আছে, শুধু তুমি নেই।

আমার অতৃপ্ত শূণ্য প্রাণ
তোবু বেঁচে আছে এক অস্পস্ট তিব্র আকাঙ্খা নিয়ে
যেখানে সময় এসে থেমে গেছে,
মিশে গেছে জীবনের সব চাওয়া পাওয়া
একবার গিয়ে খুঁজে আসি সেইখানটায়
তাতে যদি তোমার দেখা মেলে !!

আহমেদ জোবায়ের
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগ, UITS, বারিধারা, ঢাকা